আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী নূতন

  • MIT ERP
  • Update Time : 04:56:28 am, Thursday, 8 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢালিউডের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নূতন আজীবন সম্মাননা লাভ করেছেন। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) আট নম্বর ফ্লোরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করে সংগঠনটি। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও আবেগঘন মুহূর্তটি তৈরি হয় যখন মায়াবী আলোয় ঘেরা মঞ্চে মুখোমুখি হন চলচ্চিত্রের তিন প্রজন্মের তিন তারকা। রুপালি পর্দার এক সময়ের তুমুল জনপ্রিয় ‘রূপবানকন্যা’খ্যাত বরেণ্য অভিনেত্রী সুজাতা এবং বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার হাত ধরে মঞ্চে আসেন নূতন।

মঞ্চে ওঠার আগে বয়োজ্যেষ্ঠ হিসেবে নূতন ও সুজাতার পা ছুঁয়ে সালাম করে উপস্থিত সবার করতালিতে ভাসেন পূর্ণিমা। এরপর নূতনকে আজীবন সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেন সুজাতা। এমন সম্মান পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি নূতন। দীর্ঘদিন ধরে নৃত্য ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রকে সমৃদ্ধ করা এই গুণী শিল্পী অশ্রুসিক্ত নয়নে জানান, তার গভীর কৃতজ্ঞতা।

নূতনের দীর্ঘ ক্যারিয়ার ও রুপালি পর্দায় তার দুর্দান্ত নৃত্যশৈলীকে স্মরণ করে অনুষ্ঠানে বিশেষ ট্রিবিউটের আয়োজন করা হয়। তার অভিনীত এবং তুমুল জনপ্রিয় হওয়া কালজয়ী সিনেমা ‘ওরা ১১ জন’সহ বেশকিছু জনপ্রিয় গানের সঙ্গে তরুণ নৃত্যশিল্পীরা কোরিওগ্রাফি পরিবেশন করেন। দর্শকসারিতে বসে নিজের ফেলে আসা দিনের গানের এমন অভাবনীয় পরিবেশনা দেখে আপ্লুত হন তিনি।

নূতন বলেন, ‘এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্রাঙ্গনে আছি, আজীবন এই মাটির সঙ্গেই মিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু যখন আমার ভালোবাসার জায়গা, আমার সহযোদ্ধা নৃত্য পরিচালকদের কাছ থেকে এই আজীবন সম্মাননা পেলাম, মনে হচ্ছেÑ আমার জীবনের সব পরিশ্রম সার্থক হয়েছে। ’ নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির উপদেষ্টা হলেনÑ আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন।

কমিটির নতুন সভাপতি দুই বাংলার গুণী নৃত্যশিল্পী মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু), সহ-সভাপতি সালাম রিজভী, সহ-সভাপতি ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধ্যক্ষ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যুগ্মভাবে ইভান শাহরিয়ার সোহাগ ও সজীব মাহমুদ মাইকেল, আন্তর্জাতিক সম্পাদক যুগ্মভাবে রোহান-বিল্লাল।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে স্থান পেয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল ও অপু-বিল্লাল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী নূতন

Update Time : 04:56:28 am, Thursday, 8 October 2026