বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বর্তমানে মণ্ডপগুলোতে তাদের প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। পূজা ঘিরে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রধিদের প্রচেষ্টায় ইতিমধ্যে নিরাপত্তা জোরদারের প্রত্ততি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে এবার মোট ৬৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সদর ইউনিয়নে ১১টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, সান্তহার পৌর সভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে আদমদীঘি থানার পুলিশ অফিসারবৃন্দ পরিদর্শনসহ খোঁজ-খবর রাখছেন। উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতায় এবার হিন্দুসম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ভাবগাম্ভীয় বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপন সম্পন্ন করতে সকল প্রস্ততি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার ও পূজা উদযাপন ফন্ট আদমদীঘি উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন জানায়, আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে এরই মধ্যে প্রায় পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছ, এখন রং তুলির কাজ চলছে কয়েদিনের মধ্যে শেষ হবে।
অন্যান্য বছরের মতো এবারও সার্বিক নিরাপত্তায় সুষ্ট ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন ফন্ট আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার বলেন, পূজাকে কেন্দ্র করে যেন কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।






















