আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

জনগণের উন্নয়ন ও রাজপথের সংগ্রামে যুবদল-ছাত্রদল মূল শক্তি: আব্দুর রউফ

  • MIT ERP
  • Update Time : 08:29:57 pm, Monday, 5 October 2026
  • 13

জনগণের উন্নয়ন ও রাজপথের সংগ্রামে যুবদল-ছাত্রদল মূল শক্তি: আব্দুর রউফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার আলিপুরে নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) বিকেলে আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদাই জনগণের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী।

রাজপথের আন্দোলন-সংগ্রামে যুবদল ও ছাত্রদল মূল শক্তি হিসেবে ভূমিকা রেখে আসছে। অবহেলিত সাতক্ষীরার সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে জমা দেওয়া হয়েছে, যার ভিত্তিতে পর্যায়ক্রমে কাজ শুরু হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম।

সংবর্ধিত অতিথিদের পক্ষে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, এবং জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম।

বক্তারা এমন আয়োজনের জন্য জেলা বিএনপি ও সহযোগী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে জেলা যুবদল ও ছাত্রদল আগামীতেও আলহাজ্ব মো. আব্দুর রউফের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে নবগঠিত যুবদল ও ছাত্রদলের সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যেখানে মৃত্যু মানেই বাণিজ্য

জনগণের উন্নয়ন ও রাজপথের সংগ্রামে যুবদল-ছাত্রদল মূল শক্তি: আব্দুর রউফ

Update Time : 08:29:57 pm, Monday, 5 October 2026