আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

  • MIT ERP
  • Update Time : 07:11:44 pm, Monday, 5 October 2026
  • 12

মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটে এ ঘটনা ঘটে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন ওই ব্যক্তি। পরে লিফটের সামনে তাকে ভয়ভীতি প্রদর্শনের সময় বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে। এ সময় তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান।

পরে জাকির হোসেনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়। আনসার বাহিনী জানায়, আটকের পর বিষয়টি দ্রুত মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিয়ন্ত্রককে জানানো হয়। পরে স্টেশনের নিয়ন্ত্রকের উপস্থিতিতে আনসার সদস্যরা জব্দ করা ধারালো অস্ত্রসহ আটক ব্যক্তিকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

ব্যস্ততম মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের একটি অপরাধ এড়ানো সম্ভব হয়েছে বলে জানায় বাহিনীটি। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও উপস্থিত যাত্রীরা আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১১৯ জন

মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

Update Time : 07:11:44 pm, Monday, 5 October 2026