আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮২%

ঢামেকের বাথরুমে ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়া নারী বারডেমের নার্স

  • MIT ERP
  • Update Time : 07:37:58 pm, Monday, 5 October 2026
  • 13

ঢামেকের বাথরুমে ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়া নারী বারডেমের নার্স

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি ওই হাসপাতালে যোগ দেন।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

ওসি জানান, প্রাথমিকভাবে ওই নারীর পরিচয়সহ ঘটনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ঘটনাটি হত্যাকাণ্ড কি না—এমন প্রশ্নের জবাবে ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।’

পুলিশ জানায়, নিহত তন্ময় মন্ডল তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইল সিম নিয়েছিলেন। ওই সিমের বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

এ ছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢামেকের বাথরুমে ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়া নারী বারডেমের নার্স

Update Time : 07:37:58 pm, Monday, 5 October 2026