আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৯

  • MIT ERP
  • Update Time : 06:03:36 pm, Sunday, 4 October 2026
  • 18

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৯

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন। রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন, খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিং বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫১৪ জন। এরপর খুলনা বিভাগের ৩৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন ও রাজশাহী বিভাগে ২২৪ জনসহ বাকিরা অন্যান্য বিভাগে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারীর তুলনায় পুরুষ আক্রান্তের সংখ্যা বেশি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আওয়ামী লীগের সদস্য রবিউল বিএনপির জন্মগত কর্মী দাবি পরিবারের

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৯

Update Time : 06:03:36 pm, Sunday, 4 October 2026