আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

পিরোজপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 11:11:48 pm, Saturday, 3 October 2026
  • 11

পিরোজপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরের বলেশ্বর নদীতে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে গেছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। শনিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ট্রলারটি আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা সেটি থামাতে প্রায় ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানা গেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করা হয়। পরে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় সদর উপজেলার কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা সম্ভব হয়। তবে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আটক ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে।

ট্রলার থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম চলছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ এখনো গণনা করা হচ্ছে। তিনি আরও জানান, পণ্যের মূল্য নির্ধারণসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণ সচিবের

পিরোজপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

Update Time : 11:11:48 pm, Saturday, 3 October 2026