আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের উজ্জ্বলের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:39:39 pm, Saturday, 3 October 2026
  • 14

বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের উজ্জ্বলের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিয়ের মাত্র দেড় বছর পর কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জ্বল সিকদার (২৭)। বাংলাদেশ সময় শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত উজ্জ্বল সিকদার উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিহতের আত্মীয় আরমান শেখ জানান, উজ্জ্বল ও তিনি মালয়েশিয়ার একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে ফিরে বিয়ে করেন উজ্জ্বল। বিয়ের পর কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও জীবিকার তাগিদে মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান তিনি। শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বলের মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন আনুমানিক সন্ধ্যা ৬টা। উজ্জ্বলের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বগুড়ার ধুনটে তিন ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠন

বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের উজ্জ্বলের মৃত্যু

Update Time : 01:39:39 pm, Saturday, 3 October 2026