আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:12:33 pm, Saturday, 3 October 2026
  • 13

বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের বাসাইলে একটি নির্মাণাধীন দুতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে রায়হান মিয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। জানা গেছে, সকালে আনিসের নির্মাণাধীন দুতলা ভবনে রায়হান রডের কাজ করছিলেন। এ সময় রডটি ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পর্শে রায়হান গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক

বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

Update Time : 01:12:33 pm, Saturday, 3 October 2026