আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা মিশু গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:15:06 pm, Saturday, 3 October 2026
  • 28

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা মিশু গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের চেষ্টার অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার রাতে শাহআলী থানার এক নম্বর সেকশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহ–সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) রাকিবুল হাসান জানান, সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানার এক নম্বর সেকশনের বাসিন্দা। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় ২০০ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। আর পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলা হয়।

ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটির কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্মপাশায় মুদির দোকানে আগুন, সাড়ে তিন লাখ টাকার ক্ষতি

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা মিশু গ্রেপ্তার

Update Time : 01:15:06 pm, Saturday, 3 October 2026