আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

  • MIT ERP
  • Update Time : 11:16:22 am, Saturday, 3 October 2026
  • 14

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমানটি বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে, ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম আনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও তা বাতিল হয়। বিশেষ কার্গো বিমানটিকে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহার করার অনুমতি না দেওয়ায় সেটি আসতে পারেনি।

তবে, পরে পাকিস্তানের অনুমতি পাওয়া যায়।

রাশিয়া থেকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় কার্গোটি। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হবে ইউরেনিয়াম।

চলতি বছর দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ৭টি এবং প্রথম ইউনিটের জন্য ২টি চালান আসবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স: উপাচার্য

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

Update Time : 11:16:22 am, Saturday, 3 October 2026