আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 12:46:34 pm, Saturday, 3 October 2026
  • 7

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দেশের তরুণদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তার বক্তব্য, ভারতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী প্রত্যেকেরই এই আন্দোলনে সামিল হওয়া উচিত। সিইসির পদত্যাগসহ একাধিক দাবিতে শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজি পার্কে সমাবেশ করেন সিজেপির সমর্থকেরা। সেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের নামে ব্যাপকভাবে ভোটারের নাম বাদ দেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান তারা।

সমাবেশ থেকেই রাতে দিল্লি অভিমুখে আন্দোলনের ডাক দেন অভিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিজিৎ জানান, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ককরোচ কর্মীরা মিছিল করে দিল্লিতে যাবেন এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ করবেন। তাঁর দাবি, পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে যে স্থানেই তাদের আটকে দেওয়া হবে, সেখানেই প্রতিবাদের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

এদিকে মুম্বাইয়ের পাশাপাশি নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা ও রাঁচিসহ ভারতের বিভিন্ন শহরেও শুক্রবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে একাধিক পদক্ষেপ নেয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে দিল্লি মেট্রোর অন্তত ১১টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়।

পরে আম আদমি পার্টির (আপ) নেত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজ ও সঞ্জয় সিং, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং আরজেডি সাংসদ মনোজ ঝাসহ অন্তত ১,১০০ বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের ঘোষণা

Update Time : 12:46:34 pm, Saturday, 3 October 2026