আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ৪ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

  • MIT ERP
  • Update Time : 12:23:56 pm, Saturday, 3 October 2026
  • 10

দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ৪ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের সাতটি বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কম। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে এ বায়ু দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

একই সময়ে টাঙ্গাইল ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে।

পরদিন রোববার সূর্যোদয়ের সম্ভাব্য সময় ভোর ৫টা ৫১ মিনিট।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম

দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ৪ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

Update Time : 12:23:56 pm, Saturday, 3 October 2026