আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:01:16 pm, Thursday, 1 October 2026
  • 14

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো চরবৈতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার ২ বছরের ছেলে রাফী এবং সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছরের মেয়ে জান্নাত। তারা দুজনই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি-নাতনি। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পেছনে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে তারা পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন। দ্রুত উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুই শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া শোক প্রকাশ করে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর কাকলী মোড়ে বাসে উঠতে যাত্রীদের তীব্র ঝুঁকি ও ভোগান্তি

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Update Time : 08:01:16 pm, Thursday, 1 October 2026