আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

বিআইজিডির ‘রকি অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের সাঈদ হোসাইন আকাশ

  • MIT ERP
  • Update Time : 03:53:34 pm, Thursday, 1 October 2026
  • 7

বিআইজিডির ‘রকি অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের সাঈদ হোসাইন আকাশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর পক্ষ থেকে রকি অ্যাওয়ার্ড—মাঠ পর্যায়ে কাজের উৎকর্ষ পদক পেয়েছেন কক্সবাজারের রামুর সন্তান সাঈদ হোসাইন আকাশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরার তালা উপজেলায় অবস্থিত বিআইজিডির মাঠকেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিআইজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. আসিফ সাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ইমরান মতিন। জানা গেছে, সাঈদ হোসাইন আকাশ গত সাত বছর ধরে বিআইজিডির সঙ্গে কাজ করছেন। গবেষণা সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু হলেও বর্তমানে তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে গবেষণার মাঠ পর্যায়ে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এছাড়া তিনি বর্তমানে রামু উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সাঈদ হোসাইন আকাশ বলেন, এ অর্জন গবেষণার জগতে আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। এই স্বীকৃতি মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে আমার আগ্রহ, দায়িত্ববোধ ও মনোবল আরও বাড়াবে। তিনি আরও বলেন, আমার মতো একজন নগণ্য কর্মীকে গুরুত্বপূর্ণ এ পদকে ভূষিত করায় বিআইজিডি পরিবারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

একই সঙ্গে বিআইজিডির সব পর্যায়ের সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা ও উৎসাহের কারণেই আমার এ অর্জন সম্ভব হয়েছে। সাঈদ হোসাইন আকাশ কক্সবাজারের রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি গবেষণা কার্যক্রমের মাঠ পর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তার এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার ও রামুর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

বিআইজিডির ‘রকি অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের সাঈদ হোসাইন আকাশ

Update Time : 03:53:34 pm, Thursday, 1 October 2026