চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের (বিআরএসসিবি) আওতাধীন জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল), সিআরবির নিয়ন্ত্রণাধীন ক্লাব রেলওয়ে এসএ-এর নতুন ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) এর অনুমোদনক্রমে ২৯ সেপ্টেম্বর তারিখে জারি করা এক অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মো. শওকত জামিল মোহসীকে সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি হয়েছেন এস এম রাশেদ ইবনে আকবর ও মো. আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আহসান উদ্দিনকে। এ ছাড়া মুখ্য সাধারণ সম্পাদক হিসেবে আসিফ খান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে তারেক মুহাম্মদ ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মাসুদ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মো. মহিউদ্দীন সোহেল দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মো. আবু বকর সিদ্দিকীসহ আরও কয়েকজনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যের পদ পরিবর্তন বা অবসরের কারণে পদ শূন্য হলে কো-অপ্টের মাধ্যমে তা পূরণ করা যাবে।






















