আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

রাজধানীসহ যেসব এলাকায় আজ রাতে বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • MIT ERP
  • Update Time : 05:38:44 pm, Thursday, 1 October 2026
  • 8

রাজধানীসহ যেসব এলাকায় আজ রাতে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বিকেল থেকে রাতের দিকে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি তাপমাত্রাও সামান্য কমবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। গত ৬ ঘণ্টায় বৃষ্টি হয়নি। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে। এদিকে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত

রাজধানীসহ যেসব এলাকায় আজ রাতে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Update Time : 05:38:44 pm, Thursday, 1 October 2026