আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে মাঠ পর্যায়ের জনবলের তথ্য চাইল মাউশি

  • MIT ERP
  • Update Time : 06:43:53 pm, Thursday, 1 October 2026
  • 10

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে মাঠ পর্যায়ের জনবলের তথ্য চাইল মাউশি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠ পর্যায়ের জনবলের বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও প্রতিষ্ঠানে কর্মরত জনবলের পদ, গ্রেড ও পদসংখ্যাসহ পূর্ণাঙ্গ তথ্য চেয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত ছকে এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এর ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে।

এতে কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড (Substantive Grade) এবং অনুমোদিত পদসংখ্যা অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার পাশাপাশি iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ তথ্য প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মাউশির অধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও Organogram Sub-module-এ এন্ট্রি করতে বলা হয়েছে।

এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। নির্ধারিত ছকে যেসব তথ্য চাওয়া হয়েছে- ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade) পদসংখ্যা, মন্তব্য। চিঠি আরও বলা হয়েছে, তথ্যের হার্ড কপি মাউশির উপপরিচালক, এইচআরএম বরাবর পাঠাতে হবে।

ঠিকানা হিসেবে রুম নম্বর-৫৩০, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। মাউশির নির্দেশনা অনুযায়ী, সফট কপি পাঠাতে হবে dd.hrm.dshe@gmail.com ঠিকানায়। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠিয়ে Organogram Sub-module-এ প্রয়োজনীয় তথ্য এন্ট্রির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমণির খুনসুটি, ছবি প্রকাশ

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে মাঠ পর্যায়ের জনবলের তথ্য চাইল মাউশি

Update Time : 06:43:53 pm, Thursday, 1 October 2026