আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

দেব ও শুভশ্রীর ভাইরাল চুমুর ভিডিও ঘিরে নেটদুনিয়ায় চর্চা

  • MIT ERP
  • Update Time : 07:28:09 pm, Thursday, 1 October 2026
  • 8

দেব ও শুভশ্রীর ভাইরাল চুমুর ভিডিও ঘিরে নেটদুনিয়ায় চর্চা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এবারের দুর্গাপূজায় বড় পর্দায় আসছে একাধিক নতুন সিনেমা। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি দেশু ৭। দীর্ঘ অপেক্ষার পর জনপ্রিয় এই জুটিকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।

ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার। প্রচারণার মঞ্চে দেব-শুভশ্রীর রসায়ন ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘দেশু ৭’-এর প্রচারে ত্রিপুরার আগরতলায় যান দেব ও শুভশ্রী। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য ভক্ত। পরে আগরতলার চিলড্রেনস পার্কে সিনেমাটির বিশেষ প্রচার ও সরাসরি অনুষ্ঠানে অংশ নেন দুই তারকা।

অনুষ্ঠানে ত্রিপুরা ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রচলিত ককবরক ভাষায় কথা বলে দর্শকদের মন জয় করেন শুভশ্রী। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে দেব-শুভশ্রীর পর্দার বাইরের রসায়ন। সিনেমাটির জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ একসঙ্গে পরিবেশনা করেন দেব ও শুভশ্রী। নাচের একপর্যায়ে মঞ্চেই শুভশ্রীর কপালে চুমু দেন দেব। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা।

ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এরা সিনেমার জন্য আর কী কী করবে! ’ আবার কারও মন্তব্য, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে। ’ আবার কেউ কেউ পুরোনো দিনের দেব-শুভশ্রীর জুটির প্রসঙ্গ টেনে তাদের রসায়নের প্রশংসা করেছেন। দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের অতীতও এর ফলে ফের আলোচনায় এসেছে।

সম্প্রতি কলকাতার একটি স্যালোঁ উদ্বোধনী অনুষ্ঠানে দেব জানিয়েছিলেন, তাকে ও শুভশ্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও তিনি এখন সতর্ক থাকেন। দেবের ভাষ্য অনুযায়ী, দুজনেই নিজেদের সম্পর্কের সমীকরণ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তবে আশপাশের মানুষের নানা মন্তব্য অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে।

এমনকি এ কারণে সিনেমার প্রচার করতেও ভয় পাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ নতুন করে দর্শকদের সামনে ফিরিয়ে আনে দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটিকে। সেই সাফল্যের আবহেই ২০২৬ সালের দুর্গাপূজায় নতুন সিনেমা নিয়ে আসার পরিকল্পনা করেন দেব। ছবিটির মুক্তি নিয়ে নানা জটিলতার কথাও এর আগে জানিয়েছিলেন তিনি।

পরে শুভশ্রীকে সঙ্গে নিয়ে নতুন করে সিনেমাটির কাজ শুরু করেন অভিনেতা। গত ডিসেম্বরে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। শুভশ্রী যখন ছবিতে অভিনয়ের সম্মতি দেন, তখনও সিনেমাটির গল্প কিংবা নাম চূড়ান্ত হয়নি। দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হিসেবে প্রথমে ছবিটির নাম দেওয়া হয় ‘দেশু ৭’। পরবর্তী সময়ে সেই নামই চূড়ান্ত করা হয়। দেব ও শুভশ্রী ছাড়াও ‘দেশু ৭’-এ অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-সহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দিনাজপুরের বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

দেব ও শুভশ্রীর ভাইরাল চুমুর ভিডিও ঘিরে নেটদুনিয়ায় চর্চা

Update Time : 07:28:09 pm, Thursday, 1 October 2026