আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সলিডওয়ার্কস বুটক্যাম্প

  • MIT ERP
  • Update Time : 06:14:39 pm, Thursday, 1 October 2026
  • 8

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সলিডওয়ার্কস বুটক্যাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষার্থীদের কম্পিউটার-এইডেড ডিজাইন (CAD) বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়াতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) ‘প্রফেশনাল সলিডওয়ার্কস (SolidWorks) বুটক্যাম্প’ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) বিভাগ ও WUB-MTE ক্লাবের যৌথ উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর থেকে দুই মাসব্যাপী এ বুটক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এতে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানান, প্রকৌশল ও পণ্য ডিজাইনে বহুল ব্যবহৃত CAD প্ল্যাটফর্ম সলিডওয়ার্কসের ওপর শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এর মাধ্যমে শিল্পভিত্তিক প্রকৌশল কাজের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি পেশাদার থ্রি-ডি (3D) মডেলিং ও মেকানিক্যাল ডিজাইনে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা হবে। WUB-MTE ক্লাবের প্রধান উপদেষ্টা ফারহান মাহবুব ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার আহমেদ ফারহানের তত্ত্বাবধানে বুটক্যাম্পটি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট (CSWA) রায়হান আহমেদ মুন্না এবং রোটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের CAD ডিজাইনার সায়মুর রহমান।

বুটক্যাম্পে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে স্কেচিংয়ের মৌলিক বিষয়, পার্ট মডেলিং, অ্যাসেম্বলি ডিজাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের একটি চূড়ান্ত প্রকৌশল প্রকল্পও তৈরি করতে হবে। এতে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব প্রকৌশল ডিজাইনে প্রয়োগের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

বুটক্যাম্প সফলভাবে সম্পন্ন করা প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে। পাশাপাশি পুরো কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা তিনজনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আয়োজকেরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও শিল্প-উপযোগী জ্ঞান অর্জনের সুযোগ তৈরির মাধ্যমে দক্ষ ও কর্মজীবনের জন্য প্রস্তুত প্রকৌশলী গড়ে তুলতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

শ্রেণিকক্ষের শিক্ষা ও পেশাগত কাজের বাস্তব প্রয়োগের মধ্যে ব্যবধান কমাতে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগ ও ছাত্র সংগঠনগুলোকে উৎসাহিত করা হচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মহিপুরে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সলিডওয়ার্কস বুটক্যাম্প

Update Time : 06:14:39 pm, Thursday, 1 October 2026