আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের আন্দোলনের ডাক

  • MIT ERP
  • Update Time : 04:49:43 pm, Thursday, 1 October 2026
  • 7

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের আন্দোলনের ডাক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি জানান, ২ অক্টোবর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই গণতন্ত্র বাঁচাও অভিযান। এসময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরকারের হাতের পুতুল বলে সম্বোধন করেন কংগ্রেস সভাপতি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৬ অক্টোবর নির্বাচন সদন অভিমুখী যাত্রা করবেন সব দলের সংসদ সদস্যরা। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও বৈঠকের পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া জোটের।

গণতন্ত্র রক্ষায় ১ নভেম্বর দিল্লিতে বিশাল সমাবেশ হবে বলেও জানিয়েছেন খাড়গে। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সারা দেশে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে ককরোচ জনতা পার্টি- সিজেপিও। শুক্রবার গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ে আইন অমান্যের ডাক দিয়েছে সিজেপি নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

২৭ দিন পর পুলিশের সহায়তায় হারানো বিড়াল ফিরে পেলেন মালিক

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের আন্দোলনের ডাক

Update Time : 04:49:43 pm, Thursday, 1 October 2026