আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ফরিদপুরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

  • MIT ERP
  • Update Time : 04:38:53 pm, Thursday, 1 October 2026
  • 9

ফরিদপুরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে নাছিম মিয়া (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত নাছিম মিয়া ওই গ্রামের আবুল কালাম আজাদের (খোকা মিয়া) ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন। তাঁর চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে কাজকর্ম না থাকায় অভাব-অনটনে দিন কাটছিল নাছিমের। বেকারত্ব নিয়ে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রী তারিন খানমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন নাছিম। পরবর্তীতে স্ত্রী ঘরে ঢুকে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

স্থানীয়রা জানান, নাছিম এলাকায় একজন ভালো ক্রীড়াবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভালো ক্রিকেট ও ফুটবল খেলতেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও অভাব-অনটনের জেরে অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গাজীপুরে তরুণীকে অপহরণের অভিযোগ, লাইভে এসে বিয়ের দাবি

ফরিদপুরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

Update Time : 04:38:53 pm, Thursday, 1 October 2026