আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • MIT ERP
  • Update Time : 05:12:56 pm, Thursday, 1 October 2026
  • 12

ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মামুন (২৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া এলাকায় ভৈরবা-গাড়াপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মামুন গাড়াপোতা গ্রামের আসাদুল ওরফে বীর বাহাদুরের জামাতা। তিনি শ্বশুরবাড়িতে থেকেই ভ্যান চালাতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুল্লাপাড়া জামে মসজিদের সামনে একটি পাখিভ্যান গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মামুনের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন—গাড়াপোতা গ্রামের মো. কামরুল হোসেন, তার স্ত্রী ইসারন খাতুন এবং তাদের মেয়ে জান্নাতুল। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে

ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Update Time : 05:12:56 pm, Thursday, 1 October 2026