আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

রাজধানীতে একদিনে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 07:48:36 pm, Friday, 2 October 2026
  • 47

রাজধানীতে একদিনে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তাদের পরিবার। নিহতরা হলেন- ডেমরার মোছা. পপি (৩৫), কামরাঙ্গীরচরের স্বপ্না বেগম (৩৮) ও বংশালের হাশেম (৪৮)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ডেমরার হাজী বাদশা মিয়া রোডের আমার ভুবন ভবনের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে পপির মরদেহ উদ্ধার করা হয়। ডেমরা থানার এসআই মাহবুর রহমান জানান, বাথরুমের ভেতর হ্যাঙ্গারের সঙ্গে সুতির গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পপি নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ওই ভবনে বসবাস করতেন। পপির স্বামী রনি জানান, দুপুরে গোসলের জন্য স্ত্রী বাথরুমে ঢোকার শব্দ শুনেছিলেন। পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে মেশিন দিয়ে দরজা কেটে ভেতরে ঢোকেন। তখন স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি বলেও জানান তিনি।

এদিকে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় ভাড়া বাসা থেকে স্বপ্না বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে। বাসার ম্যানেজার টিটু জানান, প্রায় আট মাস আগে স্বামী-সন্তান নিয়ে ওই বাসার নিচতলায় ভাড়া ওঠেন স্বপ্না। তখন থেকেই তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্বপ্নার স্বামী খাজা জানান, তিনি অটোচালক।

আগের রাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে দ্রুত বাসায় ফিরতে বলেন স্বপ্না। সকালে ছেলে ফোন করে জানায়, তার মা ফাঁস দিয়েছেন। পরে বাসায় ফিরে তিনি স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। কামরাঙ্গীরচর থানার এসআই আরিফুল ইসলাম জানান, ছেলে-মেয়ে বাইরে থাকার সুযোগে ফাঁকা বাসায় স্বপ্না আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বংশালের নাজিম উদ্দিন রোডের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় হাশেম (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে হাসিব জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বোনের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, তিনজনের মরদেহই মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খেজুর রসের মৌসুম: কেশবপুরে ভাড় ও কলসী তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

রাজধানীতে একদিনে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 07:48:36 pm, Friday, 2 October 2026