আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না: সারজিস আলম

  • MIT ERP
  • Update Time : 10:27:17 am, Thursday, 27 August 2026
  • 15

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না: সারজিস আলম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছেন এবং এত পাপ করেছেন, তার পরিণতি তাঁকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ আগস্ট) রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান তিনি। সারজিস আলম বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বাদ দিন; শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। জেলা পরিষদের বর্তমান গঠন নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে দলীয় লোকজন দিয়ে এসব পরিষদ গঠন করা হয়েছে এবং এগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপের পাশাপাশি পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে বলেও জানান এই নেতা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহতের সংখ্যা বেড়ে ১৬২

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না: সারজিস আলম

Update Time : 10:27:17 am, Thursday, 27 August 2026