আজ রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ০৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি

  • MIT ERP
  • Update Time : 04:20:03 pm, Sunday, 23 August 2026
  • 15

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিসকক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আমরা পুরোদস্তুর যুদ্ধে আছি: মাসুদ পেজেশকিয়ান

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি

Update Time : 04:20:03 pm, Sunday, 23 August 2026