আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৭%

রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মমিনুল ইসলাম

  • MIT ERP
  • Update Time : 05:14:07 pm, Saturday, 22 August 2026
  • 47

রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মমিনুল ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ৩১ জুলাই রূপালী বাংলাদেশের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ, আহত ২’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।

প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করে বলেন, প্রতিবেদনে তার নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি তিনিই সমিতির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অথচ প্রতিবেদনে বহিরাগত সরওয়ার ও ইউসুফ ৫ আগস্ট থেকে সমিতির দায়িত্বে রয়েছেন বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

মমিনুল ইসলাম আরও বলেন, প্রতিবেদনে তাকে ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল। তিনি দাবি করেন, জীবনে কখনও কোনো রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং ওলামা লীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। ৩১ জুলাইয়ের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কারওয়ান বাজারে অবস্থিত আমার দেশ পত্রিকার কার্যালয়ে অবস্থান করছিলেন।

সেখানে সমিতির বিভিন্ন সেন্টারের সুপারভাইজারদের কাছ থেকে পত্রিকা বিক্রির অর্থ সংগ্রহ করছিলেন। তাই ওই ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমাই-ময়নামতি পাহাড়ে পাহাড় কাটা ও দখলের মহোৎসব, বিপন্ন পরিবেশ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মমিনুল ইসলাম

Update Time : 05:14:07 pm, Saturday, 22 August 2026