আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

বান্দরবানে আনন্দের জোয়ার, পূর্ণ মন্ত্রী হলেন রাজপুত্র সাচিং প্রু জেরি

  • MIT ERP
  • Update Time : 11:31:09 pm, Friday, 21 August 2026
  • 9

বান্দরবানে আনন্দের জোয়ার, পূর্ণ মন্ত্রী হলেন রাজপুত্র সাচিং প্রু জেরি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় জেলাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তার সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

জেলার সাত উপজেলা ও ৩৪ ইউনিয়নের মানুষ এখন তার নেতৃত্বে উন্নয়নের গতি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন। নির্বাচন অফিস ও স্থানীয় রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বান্দরবানের রাজনীতিতে সাচিং প্রু জেরির নির্বাচনী পথচলা বেশ দীর্ঘ। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বিজয়ী হন। ওই সময় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরি জয়ী হন। তবে একই বছরের জুনে অনুষ্ঠিত পুনর্নির্বাচনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি জেরি। পরে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ, অর্থনীতিবিদদের সতর্কবার্তা

বান্দরবানে আনন্দের জোয়ার, পূর্ণ মন্ত্রী হলেন রাজপুত্র সাচিং প্রু জেরি

Update Time : 11:31:09 pm, Friday, 21 August 2026