3:56 pm, Friday, 14 August 2026

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 01:45:58 pm, Friday, 14 August 2026
  • 2

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১৫ আগস্ট) দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করবেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত ও পাকিস্তানের স্বাধীনতার তারিখ যেভাবে নির্ধারিত হয়েছিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা

Update Time : 01:45:58 pm, Friday, 14 August 2026