8:17 pm, Friday, 14 August 2026

ব্রিকস সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 05:24:51 pm, Thursday, 13 August 2026
  • 1

ব্রিকস সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি ইতিবাচক। এখনো ভারত সফরের সম্ভাবনা আছে। ’ ব্রিকস সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, জাপানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়াতে সফল আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির একটি প্রকল্পও পরিদর্শন করে এসেছি। ’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি।

তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে। ’ সরকারের গত ছয় মাসের পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে সফল বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল।

কূটনীতির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্রিকস সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

Update Time : 05:24:51 pm, Thursday, 13 August 2026