আগামী ১৬ আগস্ট বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। সরকারের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।
কর্মদক্ষতা, প্রশাসনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা ও ভাবমূর্তি মূল্যায়নের ভিত্তিতে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তরে পরিবর্তন আসতে পারে বলে সরকার ও দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
















