সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘আমরা ‘ক’ জনা’-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের প্রধান ও স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন প্রফেসর এ.কে.এম. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ. আজিজ বেপারি।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মহসিন, সহ-সভাপতি হিসেবে ইউনুস মোহাম্মদ, মো. নাসিরউদ্দিন ও মো. আব্দুস সালাম রিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. মামুন আল রশিদ ও কাজী মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ এএসএম বিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরসাদ হোসেন কচি, প্রচার সম্পাদক মো. এনায়েত হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা বাবলু, ক্রীড়া সম্পাদক মো. কাদের মামুন মিলন, সহ-ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুর হক কলি, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন নির্বাচিত হন।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলমিক খন্দকার, মো. আমিনুল ইসলাম, সালমান কবির ও মো. দীপক। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা সমাজসেবা, মানবকল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।




















