আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

  • MIT ERP
  • Update Time : 01:02:52 pm, Sunday, 9 August 2026
  • 18

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের আলীনগর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন। রোববার ভোরে আলীনগর সীমান্তে ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে তারবেড়ার কাছে গেলে ভারতীয় বিএসএফের গুলিতে তারা মিয়া নামের ওই ব্যক্তি নিহত হন।

রোববার সকালে ৪৬ বিজিবি জানায়, শনিবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৪-৫ জন চোরাকারবারি কর্তৃক ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানি মালামাল আনয়নের নিমিত্তে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা ওই চোরাকারবারি দলকে বাধা প্রদান করলে বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করে। সে সময় বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারিদের ওপর ফায়ার করলে বাংলাদেশি তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বাকিরা পালিয়ে যায়। নিহত যুবক মুড়াইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে। ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নিহত চোরাকারবারি এর আগে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায় বিজিবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী জাহ্নবী কাপুর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

Update Time : 01:02:52 pm, Sunday, 9 August 2026