আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 04:18:57 pm, Monday, 26 October 2026
  • 28

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৮৮ শিশু। এতে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৬৬ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৪৭৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯০ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ত্রিশ বছর পূর্তিতে সিনেমা ও অ্যালবাম আনছে ব্যান্ড ভাইকিংস

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Update Time : 04:18:57 pm, Monday, 26 October 2026