আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

বিয়ে নিয়ে কেন বিরক্ত অভিনেত্রী সাফা কবির

  • MIT ERP
  • Update Time : 04:37:14 pm, Monday, 26 October 2026
  • 12

বিয়ে নিয়ে কেন বিরক্ত অভিনেত্রী সাফা কবির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সমসাময়িক অনেক অভিনয়শিল্পী ও বন্ধু ইতোমধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। সংসার সামলানোর পাশাপাশি সমানতালে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তারা। তাদের উদাহরণ টেনে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রী সাফা কবিরকে—কবে বিয়ে করছেন তিনি?

তবে বিয়ে কিংবা একা থাকা নিয়ে মানুষের এমন অযাচিত প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তার মতে, বিয়ে করা বা একা থাকার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাফা কবির। এ সময় বিয়ে ও একক জীবন নিয়ে নিজের ভাবনার কথাও তুলে ধরেন তিনি। সাফা জানান, চারপাশে বন্ধুদের বিয়ে হচ্ছে, অনেকে সন্তান নিয়ে সংসার শুরু করেছেন।

এর মধ্যে নিজের একা থাকা নিয়েও তাকে প্রায়ই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তবে সময়ের সঙ্গে মানুষের বোঝা উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের প্রশ্ন অনেকের জন্যই অস্বস্তিকর হতে পারে। মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, তারকারাও সাধারণ মানুষের মতোই। তাদেরও ব্যক্তিগত জীবন, নিজস্ব সময় ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।

বিষয়টি সবার বোঝা প্রয়োজন। বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট সাফা কবির। তিনি বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার। ’ তবে ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন অভিনেত্রী। শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের একজন মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পছন্দ তার।

অভিনয়জীবন নিয়েও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সাফা কবির। নিজের অভিনীত কাজ নিয়ে কখনোই শতভাগ সন্তুষ্ট হতে পারেন না বলে জানান তিনি। তার মতে, একজন শিল্পীর মধ্যে নিজের কাজ নিয়ে এই অতৃপ্তি থাকা প্রয়োজন। কারণ, তা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। নিজের জীবনদর্শন তুলে ধরে সাফা কবির বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি।

নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য। ’ সব মিলিয়ে, বিয়ে নিয়ে সামাজিক প্রত্যাশার চেয়ে নিজের ভালো থাকা, আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিগত পছন্দকেই বেশি গুরুত্ব দিতে স্বচ্ছন্দ সাফা কবির।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভা

বিয়ে নিয়ে কেন বিরক্ত অভিনেত্রী সাফা কবির

Update Time : 04:37:14 pm, Monday, 26 October 2026