আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

  • MIT ERP
  • Update Time : 12:20:20 pm, Friday, 7 August 2026
  • 30

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ এবং বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৭ জন যাত্রী মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করার প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

Update Time : 12:20:20 pm, Friday, 7 August 2026