আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় সবজি ব্যবসায়ীর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

  • MIT ERP
  • Update Time : 08:19:32 pm, Wednesday, 30 September 2026
  • 7

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় সবজি ব্যবসায়ীর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের খুলশী থানার তালতলা এলাকায় ২০ হাজার টাকা চাঁদার দাবিকে কেন্দ্র করে হৃদয় নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত কামরুলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয়ের পরিবারের দাবি, রাত ১১টার দিকে তার তিন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর প্রায় আধা ঘণ্টা পর তারা জানতে পারেন, হৃদয়কে ছুরিকাঘাত করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের বাবা কোরবান আলী বলেন, ‘আমি ও আমার ছেলে তরকারির ব্যবসা করি। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী আমার ছেলের কাছে এককালীন ২০ হাজার টাকা এবং প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় বাসা থেকে ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যায় জড়িত কামরুলসহ সবার সর্বোচ্চ শাস্তি চাই।

’ খুলশী থানার ওসি আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেরপুরে পানির মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় সবজি ব্যবসায়ীর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

Update Time : 08:19:32 pm, Wednesday, 30 September 2026