আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 08:59:02 pm, Wednesday, 30 September 2026
  • 8

ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। মানবকল্যাণ পরিষদ ও নেটজ বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে র‍্যালি, কুইজ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদের হলরুম থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন ফেস্টুনে সজ্জিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম ও রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ছাড়া টেকসই ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সংবেদনশীল করার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠিত

Update Time : 08:59:02 pm, Wednesday, 30 September 2026