আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

চুয়াডাঙ্গায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

  • MIT ERP
  • Update Time : 02:46:09 am, Tuesday, 4 August 2026
  • 32

চুয়াডাঙ্গায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ২ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ প্রাঙ্গণে এসব গাছের চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

চুয়াডাঙ্গায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

Update Time : 02:46:09 am, Tuesday, 4 August 2026