নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে দেয়ালের দেশ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। তিনি জানান, এই সম্মাননা শুধু তার একার নয়, পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। ‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, প্রতিটি মানুষের নিরলস প্রচেষ্টাতেই এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে।
একই সঙ্গে তিনি সকল দর্শক ও ভক্তদের ধন্যবাদ জানান তাদের নিরবচ্ছিন্ন সমর্থন ও ভালোবাসার জন্য।


















