আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করল আমেরিকার আদালত

  • MIT ERP
  • Update Time : 07:45:46 am, Friday, 23 October 2026
  • 17

মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করল আমেরিকার আদালত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির ইতিহাসে অন্যতম বড় আর্থিক দণ্ড। খবর বার্তা সংস্থা রয়টার্স।

২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলা করে অঙ্গরাজ্যটি।

এর সূত্রপাত ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের ঘটনা থেকে। আর সেই সব তথ্য ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রোফাইল তৈরি ও লক্ষ্যভিত্তিক প্রচারে ব্যবহার করা হয়।

গত সেপ্টেম্বরে জুরিরা তথ্যের গোপনীয়তা, বিদ্বেষমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে মেটার ২৬টি বক্তব্যকে বিভ্রান্তিকর ও মিথ্যা বলে রায় দেন।

এদিকে, মেটার প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মেটা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করল আমেরিকার আদালত

Update Time : 07:45:46 am, Friday, 23 October 2026