চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার চতুর্থ শ্রেণিপড়ুয়া মাদ্রাসাছাত্রী উম্মে হানী। মা-বাবার আদরের বড় মেয়ে সে। ১১ বছরের এই শিশু এপ্লাস্টিক এনিমা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়। রক্ত না দিলে অচল হয়ে পড়ে সে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তার বাবা-মা। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ১৬ -১৮ লাখ টাকা। সম্বল বলতে কিছুই নেই তাদের। ছোট্ট একটি সবজির দোকান রয়েছে তার বাবার কিন্তু দেড় বছরে মেয়ের চিকিৎসার খরচ চালাইতে গিয়ে সেটিও বন্ধ হয়ে গেছে। সম্পদ বলতে দেড় শতক জায়গায় টিনের একটি বাড়ি ছাড়া কিছুই নেই তাদের। তাই এত টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় ছেলের চিকিৎসায় বিত্তবানদের কাছে আকুল আবেদন। এদিকে উম্মে হানীর চিকিৎসা হলে সে আগের জীবনে ফিরে আসবে এবং বড় হয়ে দেশের জন্য তার দাড়াই একজন ভালো কিছু হতেও পারে বলে জানান ইউপি চেয়ারম্যান। কয়েকজন এলাকাবাসী বলেন, এই বয়সের অনেক ছেলেমেয়েরা খেলাধুলায় ব্যস্ত অথচ উম্মে হানী শুয়ে বসে দিন কাটাচ্ছে। এক সময়ের চঞ্চলা এই মেয়ে শিশুটি এখন শুধুই নিশ্চুপ। সমবয়সি সবাই এদিক-সেদিক ছোটাছুটি করলেও উম্মে হানী তার রোগের কাছে অসহায়। শুয়ে থাকতে এবং একটু চলাফেরা করতেই হাঁপিয়ে ওঠে সে, বন্ধ হয়ে আসে শ্বাস-প্রশ্বাস। ডাক্তার দ্রুত অপারেশন করার কথা বললেও টাকার অভাবে পারছেন না তারা। উম্মে হানীর বাবা-মা বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পড়ে পরীক্ষা-পরীক্ষা করার পর জানা যায়, মেয়েটির এপ্লাস্টিক এনিমা (রক্ত শূন্যতা) রোগ দেখা দিয়েছে। প্রায় দেড় বছর থেকে বিভিন্ন জায়গায় বগুড়া, দিনাজপুর ও পাবতীপুরে ডাক্তার দেখালে সবাই তাকে ঢাকাতে অপারেশন করতে বলে। কিন্তু অপারেশন করতে প্রায় ১৬-১৮ লাখ টাকার প্রয়োজন। বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তারা। সবার সহযোগিতাই পারে ছোট্ট শিশু মেয়েকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে। উম্মে হানীর সাহায্য পাঠাতে তার বাবার (নগদ) নং-০১৭৮০৯১৮০৪৯।
শিরোনাম :
চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মাদ্রাসাছাত্রী উম্মে হানী
- Update Time : 01:55:44 pm, Monday, 3 August 2026
- 42
Tag :
Popular Post



















