4:24 am, Monday, 3 August 2026

রোগীর ছদ্মবেশে সক্রিয় চোর চক্র, টার্গেট নারীর ব্যাগ

  • MIT ERP
  • Update Time : 03:18:53 am, Monday, 3 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সক্রিয় চোর সিন্ডিকেট। তারা রোগী সেজে লাইনে দাঁড়িয়ে ব্যাগ থেকে টাকা তুলে নিচ্ছে। চোর চক্রের প্রধান টার্গেট নারীরা। গত জুলাই মাসে হাসপাতালের অন্তত ৩০ রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে রোগীদের মাঝে চোর আতংক বিরাজ করছে। জানা গেছে, গত ৩১ জুলাই দুপুরে চৌগাছা উপজেলার মতলেবের স্ত্রী হালিমা খাতুন তার মেয়েকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রোগী নিয়ে ব্যস্ত থাকার সুযোগে রফিকুল হাওলাদার নামে এক চোর তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। এ সময় অন্য রোগীর স্বজনরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রফিকুল খুলনার সোনাডাঙ্গা থানার দারোগার ভিটা এলাকার শহিদুল হাওলাদারের ছেলে। ২৩ জুলাই হাসপাতালের বহির্বিভাগের ১৩ নম্বর কক্ষের সামনের লাইন থেকে সদর উপজেলার শেখহাটির কলাবাগান এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা খাতুনের ব্যাগ থেকে ৯০০ টাকা চুরি হয়। টাকা চুরি হওয়ার পর তিনি ওষুধ না কিনেই বাড়ি ফিরে যান। ২১ জুলাই মালিয়াট গ্রামের আব্দুস সালামের মেয়ে পারভীনা খাতুন গাইনি ডাক্তার দেখানোর জন্য ১৩ নম্বর কক্ষের সামনে লাইনে ছিলেন। এ সময় তার ব্যাগে থাকা ৫ হাজার টাকা গায়েব হয়ে যায়। ১২ জুলাই চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী নাসিমা বেগম তার নাতনিকে ডাক্তার দেখানোর জন্য প্যাথলজি বিভাগের সামনে লাইনে ছিলেন। এ সময় তার ব্যাগ থেকে ৬ হাজার ৫০০ টাকা চুরি হয়ে যায়। একই দিন হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গুচ্ছগ্রামের এরশাদ আলীর স্ত্রী মিনি বেগমের ব্যাগ থেকে ৩ হাজার ২০০ টাকা চুরি হয়। ১১ জুলাই মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের রাবেয়া বেগম ডাক্তার দেখানোর পর এক্সরে করতে যান। এসময় সেখানকার লাইনে দাঁড়ালে তার ব্যাগ থেকে ৭ হাজার টাকা খোয়া যায়। ২ জুলাই যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের আসমত আলীর স্ত্রী আমেনা খাতুন ৪ নম্বর কক্ষের সামনের লাইনে ছিলেন ডাক্তার দেখানোর জন্য। এ সময় রোগী সেজে লাইনে দাঁড়িয়ে থাকা চোর চক্রের সদস্য তার ব্যাগ থেকে ৩ হাজার টাকা তুলে নেয়। সূত্র জানায়, গত জুন মাসে হাসপাতালে চিকিৎসার জন্য অন্তত ৩০ রোগীর ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ইদানীং হাসপাতালে বহির্বিভাগে রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা বেড়েছে। তারা লাইনে দাঁড়িয়ে রোগীর ব্যাগ থেকে কৌশলে টাকা হাতিয়ে সটকে পড়ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, চোরেরা রোগী সেজে বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে রোগীর ব্যাগ থেকে টাকা লুফে নিচ্ছে। চোরচক্রের অপতৎরতা থামাতে পুলিশকে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রোগীর ছদ্মবেশে সক্রিয় চোর চক্র, টার্গেট নারীর ব্যাগ

Update Time : 03:18:53 am, Monday, 3 August 2026