আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

চৌগাছায় ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:11:43 am, Monday, 3 August 2026
  • 36
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চৌগাছায় কলেজছাত্রী (১৮) ধর্ষণ মামলায় সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। গত শনিবার রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। জানা গেছে, মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য তার মামাতো ভাই কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বির শরণাপন্ন হয়। এদিন নির্বাচন অফিস বন্ধ থাকায় তাকে নিয়ে চৌগাছা শহরে যায়। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্বপরিচিত রিবিলিপাড়ার বাসিন্দা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি গিয়ে ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এর প্রেক্ষিতে মেয়েটির মা ও মেয়েসহ সন্ধ্যায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করে। ওসি মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবার লিখিত এজাহার দিয়েছেন। অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তারের পর যশোর আদালতে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

চৌগাছায় ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

Update Time : 03:11:43 am, Monday, 3 August 2026