দুপচাঁচিয়ায় ৪শ পিস ইয়াবাসহ সরিফা বিবি (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর এলাকায় আক্কেলপুর-বগুড়াগামী আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসস্ট্যান্ডে বগুড়াগামী বাসের যাত্রী সরিফা বিবির গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী সদস্যদের সহায়তায় তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি অ্যাংলেটের নিচে টিস্যু দিয়ে মোড়ানো নীল রঙের ২টি জিপার পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে মোট ৪০০ পিস ইয়াবা, ১টি অ্যাংলেট এবং মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেফতারকৃত সরিফা বিবি গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিম পাড়ার আকরাম হোসেনের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেপ্তার
- Update Time : 03:06:16 am, Monday, 3 August 2026
- 37
Tag :
Popular Post























