2:05 pm, Sunday, 2 August 2026

আনসার সদস্যদের হাতে চোর আটক, মালামাল উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 12:40:37 pm, Sunday, 2 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত লিনা পেপার মিলস লিমিটেডে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা নস্যাৎ করে এক চোরকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের চুরিকৃত মালামাল উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেলেও তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। আনসার সূত্র জানায়, সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানটিতে একটি সংঘবদ্ধ চোরচক্র একাধিকবার চুরির চেষ্টা চালায়। বিষয়টি জানার পর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ এবং দায়িত্বরত আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি লোহা/রড, একটি প্রিন্টার, দুটি ডিজাইন লাইট এবং একটি সার্ভে স্ট্যান্ড উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি ও দুটি শাবল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ। পরে আসামিকে উদ্ধারকৃত মালামাল, জব্দকৃত আলামত এবং একটি অটোরিকশাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। লিনা পেপার মিলস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের দ্রুত, সাহসী ও পেশাদার পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তাদের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে কর্তৃপক্ষ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং জেলা কমান্ড্যান্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার সদস্যদের এমন সতর্ক ও কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪

আনসার সদস্যদের হাতে চোর আটক, মালামাল উদ্ধার

Update Time : 12:40:37 pm, Sunday, 2 August 2026