5:06 am, Sunday, 2 August 2026

বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ফিরতে মরিয়া হ্যাজেলউড

  • MIT ERP
  • Update Time : 02:46:06 am, Saturday, 1 August 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হ্যামস্ট্রিং ও পেশির জটিল চোটের কারণে দীর্ঘ ১৩টি মাস ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকে দূরে থাকতে হয়েছিল অসি স্পিডস্টার জশ হ্যাজেলউডকে। গত বছরের জুলাইয়ের পর আর সাদা পোশাকে নামা হয়নি এই ৩৫ বছর বয়সি তারকা পেসারের, এমনকি চোটের কারণেই মিস করেছিলেন ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজও। তবে চোটের অন্ধকার অধ্যায় পেছনে ফেলে আবারও অসি পেেস আক্রমণের অন্যতম মূল স্তম্ভ হয়ে টেস্টে ফিরতে জোর প্রস্তুতি শুরু করেছেন তিনি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই জাতীয় দলের লাল বলের একাদশে পুনর্বাসন নিশ্চিত করার বিষয়ে প্রবল আশাবাদী এই ডানহাতি পেসার। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশে নিজেকে পূর্ণ ফিট হিসেবে প্রমাণ করতে কোনো ঘাটতি রাখছেন না হ্যাজেলউড। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে গত কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বোলিং ফিটনেস ও স্ট্যামিনা বাড়াতে ব্যস্ত সময় পার করছেন তিনি। চোট কাটিয়ে সহ-অধিনায়ক নাথান লায়ন ও অধিনায়ক প্যাট কামিন্স ফেরায় অস্ট্রেলীয় বোলিং বিভাগ পূর্ণ শক্তি ফিরে পেলেও, একাদশে স্কট বোল্যান্ডের সঙ্গে হ্যাজেলউডের অন্তর্ভুক্তির হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠার আভাস রয়েছে। তবে সীমিত ওভারের সিরিজের ধকল না থাকায় পুরো মনোযোগ শুধুই লাল বলের দীর্ঘ বোলিং সেশন এবং দীর্ঘ সময় ফিল্ডিং করার স্ট্যামিনা তৈরিতে দিতে পারছেন বলে ইতিবাচক বোধ করছেন এই তারকা। এই প্রত্যাবর্তনের সিরিজের পেছনে হ্যাজেলউডের রয়েছে এক বিশেষ ব্যক্তিগত লক্ষ্য। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭৬ ম্যাচে ২৯৫টি উইকেট ঝুলিতে পোরা হ্যাজেলউডের মাইলফলক ছোঁয়ার জন্য প্রয়োজন আর মাত্র ৫টি উইকেট। আর মাত্র পাঁচটি শিকার করতে পারলেই তিনি প্রবেশ করবেন অস্ট্রেলীয় ক্রিকেটের অতি অভিজাত ৩০০ উইকেটের এলিট ক্লাবে। ১৯৮১ সালে লিজেন্ডারি ডেনিস লিলি প্রথম অসি হিসেবে ৩০০ উইকেটের দেখা পেয়েছিলেন। পরবর্তীতে গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো কিংবদন্তিরা সেই ইতিহাস সমৃদ্ধ করেছিলেন। বাংলাদেশকে দিয়েই সেই ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না অসি পেসার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ফিরতে মরিয়া হ্যাজেলউড

Update Time : 02:46:06 am, Saturday, 1 August 2026