প্রায় ১৩৯ বছরের নেত্রকোণা পৌরসভা এই প্রথম শীর্ষ পর্যায়ে নারী কর্মকর্তা পেয়েছে। ভারপ্রাপ্ত পৌর প্রশাসক পদে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা। পৌরসভাটি ১৯৯৬ সালের ১০ অক্টোবর ক (প্রথম) শ্রেণির হয়। তবে এটিতে পৌর চেয়ারম্যান, মেয়র ও প্রশাসক পদে পুরুষেরাই দায়িত্ব পালন করে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শূন্য পদে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার। সম্প্রতি তিনি মাগুরায় বদলি হওয়ায় পৌর প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেন মুনমুন জাহান লিজা। শতবর্ষী এ পৌরসভায় কোনো নারী চেয়ারম্যান বা মেয়র হননি। পৌরবাসী মনে করেন, প্রশাসক পদে নারী কর্মকর্তার মাধ্যমে এ পৌরসভার নানা অনিয়ম দূর হবে এবং ভবিষ্যতেও নারীরা জনপ্রতিনিধি হিসেবে প্রধান নেতৃত্ব দেবেন। নবাগত পৌর প্রশাসক মুন মুন জানান, নিজ আঙিনা থেকেই পরিচ্ছন্ন কার্যক্রম করতে হবে। পাশাপাশি সব স্থান যেখানে মানুষ ময়লা-আবর্জনা ফেলে, সেগুলোকে সিসিটিভি ক্যামেরায় আনা হবে। নাগরিকদের সুযোগ-সুবিধাসহ পৌরসভার উন্নয়নকাজ সঠিকভাবে করা হবে।
5:28 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
নেত্রকোণা পৌরসভায় প্রথম নারী প্রশাসক মুনমুন জাহান লিজা
-
MIT ERP
- Update Time : 02:11:31 am, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post
















