হামের পর নতুন করে দেশে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। ক্রমাগত ভয়াবহভাবে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। চলতি বছরের জুলাই মাসেই ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন। মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জুলাই মাসে। সংশ্লিষ্টদের আশঙ্কা, আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে। মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুইজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি জুলাই মাসে। এ মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাস জুনে আক্রান্ত ছিলেন ২ হাজার ৯০৭ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
7:45 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
হামের পর নতুন আতঙ্ক ডেঙ্গু, জুলাইয়ে মৃত্যু ৩৬
-
MIT ERP
- Update Time : 05:27:19 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post























