রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কলেজের লেকচার গ্যালারি-১-এ রক্তরোগ, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন ও কিডনি প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতিবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত তথ্য উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোনম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। এ সময় তিনি ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনি ট্রান্সপ্লান্টেশনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্যে বলেন, ভবিষ্যতে এই হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট, বোনম্যারো, বোন-জয়েন্টস ও কিডনি ট্রান্সপ্লান্ট শুরুর লক্ষ্যে কাজ করা হচ্ছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের অভিবাদন জানানোর পাশাপাশি এ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ সময় ভোট অব থ্যাংকস জানান ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল। সেমিনারে নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)। এ ছাড়া হেমাটোলজি প্যানেলে যুক্ত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট লে. কর্নেল ডা. রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ডা. ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)।
7:19 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোনম্যারো প্রতিস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
MIT ERP
- Update Time : 03:07:18 am, Friday, 31 July 2026
- 6
Tag :
Popular Post













